• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎সৌদি, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনার আগে সৌদি , কাতার এবং তুরস্কের উদ্দেশ্যে চার দিনের সরকারি সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

‎পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ তিন দেশ সফর করবেন।

‎সৌদি আরব এবং কাতারের নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

‎সফরের শেষ পর্যায়ে তুরস্ক সফরকালে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ‘আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম’-এ অংশ নেবেন। পাশাপাশি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে পার্শ্ববৈঠকে (সাইডলাইন মিটিং) মিলিত হবেন তিনি।

‎পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর এ সফরে তার সাথে উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

মন্তব্য (০)





image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

image

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশীর নিখোঁজ

নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের...

image

টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার...

image

মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

নিউজ ডেস্ক : ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ ...

  • company_logo