ফাইল ছবি
নিউজ ডেস্কঃ মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআরের ই-ভ্যাট ইউনিট।
এতে বলা হয়, পহেলা বৈশাখে সরকারি ছুটি থাকায় এবং ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের কারণে উদ্ভূত সমস্যা নিরসন করতে জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড মার্চ ২০২৬ মাসের ই-ভ্যাট রিটার্ন অনলাইন দাখিলের সময়সীমা বাড়িয়েছে।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪-এর উপ-ধারা (১ক)-এর ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন নির্ধারিত সময়সীমা অনুযায়ী করদাতারা আগামী ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইন রিটার্ন দাখিল করতে পারবেন।
নিউজ ডেস্কঃ ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং পারস...
নিউজ ডেস্কঃ তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনে...
নিউজ ডেস্কঃ চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২২৩ ক...
নিউজ ডেস্কঃ চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতি...
নিউজ ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের শেয়ারবাজা...

মন্তব্য (০)