• লাইফস্টাইল

গ্রীষ্মকালেও ফাটে ঠোঁট, যত্ন নেবেন যেভাবে

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দিন দিন বাড়ছে গরম, তার সঙ্গে বাড়ছে আর্দ্রতাও। রোদে বাইরে বেরোলেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই গরমেও ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যাচ্ছে, যেন শীতকাল! তাই মুখ, হাত-পায়ের পাশাপাশি ঠোঁটেরও বিশেষ যত্ন নেওয়া জরুরি, নাহলে সমস্যা আরও বাড়তে পারে।

ঠোঁট বারবার জিভ দিয়ে ভেজাবেন না। এতে লালারস ও বাইরের ধুলো-ধোঁয়ার কারণে ঠোঁট আরও শুষ্ক হয়ে ফাটতে পারে। বাইরে বেরোনোর সময় সানস্ক্রিন ব্যবহার করা জরুরি, তবে ঠোঁটে তা লাগানো যায় না। তাই রোদ থেকে বাঁচতে টুপি ব্যবহার করা যেতে পারে।

গরমে শরীরে পানির ঘাটতি দেখা দেয়, যার প্রভাব ঠোঁটেও পড়ে। তাই বেশি করে পানি পান করা উচিত। অতিরিক্ত মশলাদার খাবার এই সময়ে এড়িয়ে চলাই ভালো, কারণ এতে শরীরের পাশাপাশি ঠোঁটও শুষ্ক হয়ে যেতে পারে।

খাবারের তালিকায় শশা, তরমুজ, ঝিঙের মতো জলসমৃদ্ধ ফল ও সবজি রাখুন। ঠোঁট নরম রাখতে এসপিএফযুক্ত লিপ বাম ব্যবহার করা প্রয়োজন। এছাড়া, এসিতে দীর্ঘ সময় থাকলে ঠোঁট দ্রুত শুষ্ক হয়ে যেতে পারে, তাই নিয়মিত আর্দ্রতা বজায় রাখা দরকার।

যারা নিয়মিত লিপস্টিক ব্যবহার করেন, বিশেষ করে ম্যাট লিপস্টিক, তাদের এই গরমে আরও সতর্ক থাকা উচিত। লিপস্টিক লাগানোর আগে অবশ্যই লিপ বাম ব্যবহার করুন, নইলে ঠোঁট ফেটে যাওয়ার আশঙ্কা থাকে।

মন্তব্য (০)





image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

image

মেটাবলিক সিন্ড্রোম কী, এতে ঝুঁকি কী? সুস্থ থাকতে জীবনযাত্...

নিউজ ডেস্ক : মেটাবলিক সিন্ড্রোম হলো কয়েকটি শারীরিক ঝুঁকির সমষ্টি, যা এক...

  • company_logo