• অর্থনীতি

১৪ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সমন্বিত ওই দামেই আজ মঙ্গলবারও (১৪ এপ্রিল) একই দামে দেশের বাজারে বিক্রি হবে স্বর্ণ।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৩৬ হাজার ৭২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ২ হাজার ৮৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নী...

নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...

image

১৯ দিনে এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকার রেমিট্যান্স

নিউজ ডেস্ক : চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে প্রবাস...

image

ব্যাংকিং খাতের উন্নয়নে সুশাসন ও আইনি সংস্কার জরুরি

নিউজ ডেস্ক : সংকটে দেশের ব্যাংকিং খাত। মূলধন ঘাটতি, তারল্য স...

image

সিগারেটের ওপর নতুন বিধান জারি

নিউজ ডেস্ক : দেশে উৎপাদিত ও আমদানিকৃত সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প বা ব্...

image

ডিম-মুরগির দাম কমেনি, সবজি-মাছের দামেও নেই স্বস্তি

নিউজ ডেস্কঃ স্বল্প আয়ের মানুষের সবচেয়ে সহজতর পুষ্টির জোগান প...

  • company_logo