• লিড নিউজ
  • জাতীয়

‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শুরু হয়ে গেল প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ডের যাত্রা। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে এই কার্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

‎উদ্বোধনী দিনে টাঙ্গাইলের ২২ হাজার ৬৫ কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে এই কার্ড। সমাবেশস্থলে ডিজিটাল মাধ্যমে বাটন টিপে কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা পৌঁছে যায়।

‎ডিজিটাল মাধ্যমে উদ্বোধনের পর ১৫ জন কৃষকদের হাতে কার্ড ও গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী।

‎এর আগে, গত ১২ এপ্রিল এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, কৃষক কার্ডের মাধ্যমে চাষিরা বছরে আড়াই হাজার টাকা প্রণোদনা পাবেন। প্রি-পাইলটিং পর্যায়ে দেশের ১০ জেলার ২২ হাজার ৬৫ জন কৃষক, মৎস্যজীবী, খামারি ও লবণ চাষি এ সুবিধা পাবেন।

‎কৃষক কার্ডের মাধ্যমে ১০টি সুবিধা মিলবে। কৃষকরা এই কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, কম দামে যন্ত্রপাতি, সরকারী প্রণোদনা, আবহাওয়ার তথ্য, প্রশিক্ষণ, রোগ দমনের পরামর্শ, বীমা সুবিধা এবং ন্যায্য দামে পণ্য বিক্রির সুযোগ পাবেন।

মন্তব্য (০)





image

বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা

নিউজ ডেস্ক : নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকা...

image

আইএসডিতে দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস’র আয়োজন পররাষ্...

নিউজ ডেস্ক : ক্রীড়ার মাধ্যমে কূটনীতি, বন্ধুত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার ব...

image

মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত

নিউজ ডেস্ক : মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল অনুমোদন ...

image

পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম পে-স্কেল প্রস্তাবের...

image

চীন সফর ফলপ্রসূ: মাহদী আমিন

নিউজ ডেস্ক : কারিগরি শিক্ষা বিষয়ে সমঝোতা স্বাক্ষর, আন্তর্জা...

  • company_logo