ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বৈশাখী শোভাযাত্রা উপভোগ করেছেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। তাদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নরওয়ের রাষ্ট্রদূত ছিলেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা গেছে, রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণের সামনে দাঁড়িয়ে বৈশাখী শোভাযাত্রা দেখেছেন বিদেশি কূটনীতিকরা।
ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার ও নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন সস্ত্রীক এসেছেন বৈশাখী শোভাযাত্রা দেখতে।
এ ছাড়া, শোভাযাত্রা দেখতে এসেছেন ভারত, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়া মিশনের কয়েকজন কূটনীতিক। তাদের নিরাপত্তা দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার ও নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেনকে শোভাযাত্রা বেশ উপভোগ করতে দেখা গেছে। দুই রাষ্ট্রদূতই তাদের মোবাইল ফোনে শোভাযাযাত্রার ছবি তোলাসহ সেলফি তুলছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) বিদেশি কূটনীতিকদের দেখভালের দায়িত্বে ছিলেন। তিনি বলেন, শোভাযাত্রা অনুষ্ঠান দেখতে বিভিন্ন দেশের কূটনীতিকরা এসেছেন। দুইজন রাষ্ট্রদূত এসেছেন, আরও অনেক মিশনের কূটনীতিকরা এসেছে; তারা সস্ত্রীক এসেছেন।
নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সঙ্গ...
নিউজ ডেস্ক : ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়াম...
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ বাংলাদেশে নিয...
নিউজ ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের হাইকমিশনার এম...
নিউজ ডেস্ক : ভারতে গিয়ে কারাগারে মৃত্যুর ৩৮ দিন পর খাইরুজ্জা...

মন্তব্য (০)