• সমগ্র বাংলা

টেকনাফে বিদেশি পিস্তল সহ তিন রোহিঙ্গা ডাকাত আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে  বিদেশি পিস্তলসহ তিন রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ নবী (৪০), নুরুল আমিন (২৯) ও মোহাম্মদ  শাহজাহান (৪৫)। 

১৩ এপ্রিল সোমবার দুপুরে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গরু বাজার এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশার ভেতর থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস।

তিনি বলেন, সোমবার  দুপুরের দিকে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গরু বাজারের সামনে টেকনাফ থেকে আসা একটি সন্দেহভাজন  অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় অটোরিকশায় থাকা তিনজনের মধ্যে মোহাম্মদ নবীর পায়ের উরুর অংশে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে তারা এই অস্ত্র বহন করছিল।  তারা তিনজনই  উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

মন্তব্য (০)





image

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষ...

১

​গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...

image

লালমনিরহাটে চক্ষু সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

২

লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...

image

কালীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা

৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন...

image

‎শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

৪

দিনাজপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখো...

image

লালমনিরহাটে ট্রাকচাপায় তিনজনের মৃত্যু, আহত ৫

৫

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘুন্...

  • company_logo