• লিড নিউজ
  • অর্থনীতি

আগামী বাজেটে বাড়তি করের খড়গ আসবে না: বাণিজ্যমন্ত্রী

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সরকার অর্থনৈতিক সক্ষমতা না বাড়িয়ে বাজেটের আকার বড় করায় আর্থিক চাপ তৈরি হয়েছে। অপ্রয়োজনীয় প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করা হলেও সুফল মিলছে না। তবে, আগামী বাজেটে বাড়তি করের খড়গ আসবে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

‎সোমবার (১৩ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এমন আশ্বাস দেন।

‎এ সময় জ্বালানি তেল নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এলএনজি, অপরিশোধিত তেল চড়া দামে কেনার জন্য দাম সমন্বয় করা কঠিন হয়ে যাচ্ছে। জ্বালানি তেলের দু’মাসের যোগান থাকলে স্পট মার্কেট থেকে ভর্তুকি দিয়ে কিনতে হতো না।

‎এতে ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আর উত্তেজনায় দেশের আমদানি-রফতানিনির্ভর ব্যবসা চ্যালেঞ্জের মুখে পড়ছে। উৎপাদন হোঁচট খাচ্ছে।

‎বাজেটে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, ব্যক্তিপর্যায়ে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা নির্ধারণ এবং সর্বোচ্চ কর হার ২০ শতাংশে নামিয়ে আনা প্রয়োজন।

মন্তব্য (০)





image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

  • company_logo