• স্বাস্থ্য

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে ৮ ঘন্টা বন্ধ ছিল জরুরী রোগীর ভর্তিসহ চিকিৎসা

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের আকস্মিক ধর্মঘটে আজ সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ৯ ঘন্টা বন্ধ ছিল জরুরী বিভাগে রোগীর ভর্তিসহ চিকিৎসা কার্যক্রম। গতকাল রাত সাড়ে ১২টার দিকে কার্ডিয়ার্ক ওয়ার্ডের সিসিইউ ইউনিটে একজন রোগীর মৃত্যুকে ঘিরে হামলা হৈচৈসহ  চিকিৎসককে লাঞ্ছনার প্রতিবাদে রাত ৩টার দিকে হাসপাতালের জরুরী বিভাগের প্রবেশ পথে তালা ঝুলিয়ে আকস্মিক ধর্মঘট শুরু করেছিল ইন্টার্ণ চিকিৎসকরা। ফলে জরুরী বিভাগে আগত রোগীরা আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভর্তি অথবা চিকিৎসা সেবা নিতে পারেনি।

হাসপাতল কর্তৃপক্ষ জানিয়েছেন, রাত সাড়ে ১২টার দিকে শহরের রামনগর মহল্লা থেকে হার্ট এ্যাটাকে আক্রান্ত আব্দুস সামাদ নামে ৬৫ বছর একজন রোগীকে গুরুত্বর অবস্হায় জরুরী বিভাগের মাধ্যমে ভর্তি তাকে কার্ডিয়ার্ক ওয়ার্ডের সিসিইউ ইউনিটে ভর্তি করা হয়েছিল। রোগীর স্বজনদের জানানো হয়েছিল রোগীর খারাপ কন্ডিশনের কথা। চিকিৎসা চলার  ঘন্টা খানেকের মধ্যে ( রাত দেড়টার দিকে) ওই রোগী মারা যায়। এসময় রোগীর স্বজনরা মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লা আল মুইনকে লাঞ্ছিত করে। স্বজনদের অশ্লীল ভাষায় গালাগালিসহ হৈচৈ কারনে চিকিৎসা ব্যহত হয়েছে ওয়ার্ডের অন্যান্য রোগীদের। রাত সাড়ে ৩টায় স্বজনরা লাশ নিয়ে যাওয়ার পর পরিস্হিতি কিছুটা শান্ত হয়। তবে ইন্টার্ণ চিকিৎসকরা জরুরী বিভাগের গেটে তালা ঝুলিয়ে দেওয়ায় রোগী ভর্তিসহ চিকিৎসা কার্যক্রম চলতে পারেনি।  তবে তালা ঝুলানোর ঘটনা তারা অস্বীকার করায় আজ সকাল সাড় ৯টায়  গেটে তালা ভেঙ্গে নতুন রোগী ভর্তি শুরু হয়েছে। হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চিকিৎসককে লাঞ্ছনার ঘটনায় ইয়াকুব আলী নামে রোগীর একজন স্বজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। 

অন্যদিকে বারবার হামলা এবং চিকিৎসককে লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে কাজে যোগ দেয়নি ইন্টার্ণ চিকিৎসকেরা। কর্ম বিরতি পালন করছেন তারা। অচলাবস্থা অবসানে দুপুর ১২টার দিকে বিভাগীয় প্রধানদের সহ ধর্মঘটি ইন্টার্ণ চিকিৎসক আলোচনায় ডেকেছেন হাসপাতালের পরিচালক ডাঃ ফজলুর রহমান।

মন্তব্য (০)





  • company_logo