• সমগ্র বাংলা

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোজোট। 

র‌বিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় মিছিল উত্তর সমাবেশ অনুষ্ঠিত হয়।

১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা কামরুল ইসলাম। 

এতে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সদর থানা আমির মোঃ ফজলুল হক এবং পৌর আমির হুমায়ুন কবির। এছাড়াও এনসিপির খেলাফত মজলিসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জনগণের মতামতের প্রতিফলন হিসেবে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা জরুরি। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশ শেষে নেতাকর্মীরা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ডাকঘরে সামনে এসে শেষ হয়।

কর্মসূচিতে জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানিয়েছে।

 

মন্তব্য (০)





image

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষ...

১

​গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...

image

লালমনিরহাটে চক্ষু সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

২

লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...

image

কালীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা

৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন...

image

‎শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

৪

দিনাজপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখো...

image

লালমনিরহাটে ট্রাকচাপায় তিনজনের মৃত্যু, আহত ৫

৫

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘুন্...

  • company_logo