• সমগ্র বাংলা

গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০২৫–২০৩০ মেয়াদে দেশের ৬৪ জেলায় প্রায় সাত হাজার কিলোমিটার খাল খনন, পূর্ণ খনন ও সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরের ইজিপিপি প্রকল্পের আওতায় ১,৫০০ কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এই প্রকল্পের অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় সাখারিয়া খাল পূর্ণ খনন (৬ কিলোমিটার) প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয় রবিবার (১২ এপ্রিল) সকালে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে।

উদ্বোধন করেন গোপালপুর ভূঁইয়াপুরের  সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শুভ বসাক।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য (০)





image

মুক্তাগাছায় হামলার ঘটনায় উল্টো ভুক্তভোগীদের নামে মামলা: স...

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খেরুয়াজান...

image

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে দিনাজপুরে ১১ দলীয় জোটের বিক্...

দিনাজপুর প্রতিনিধি : গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিত...

image

ট্রেড লাইসেন্স না থাকায় কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনি...

image

পাবনায় ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ গেল কিশোরের

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়...

image

জ্বালানি সংকটে ভরসা সোলার পাম্প

নড়াইল প্রতিনিধিঃ জ্বালানি তেলের সংকট আর ঘন ঘন লোডশেডিংয়ের বৃ...

  • company_logo