• সমগ্র বাংলা

নওগাঁয় সাত কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে ৯৮ লাখ ৭৪ হাজার টাকা ব্যায়ে কালীতলা ব্রীজ থেকে হাঁপানিয়া বাজার পর্যন্ত ৭ কিলোমিটার খাল পুন: খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে ফলক উন্মোচন ও কোদাল দিয়ে খালের মাটি খনন করে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এরপর তিনি তেঁতুলিয়া কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

প্রধান আতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী কৃষি উৎপাদন বাড়াতে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। দীর্ঘ সময় পর আবারো তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী খাল খননের কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলায় এই খাল খননের কাজ শুরু হলো। পর্যায়ক্রমে বিভিন্ন খাল খনন করা হবে।’

তিনি আরও বলেন, প্রায় ২০ বছর পর এ খালটি পুন:খনন করা হচ্ছে। খাল খননে বর্ষাইল, হাপানিয়া ও চকগৌরি ইউনিয়নের কয়েক হাজার কৃষক কম খরচে সহজে জমিতে সবজি ও ধানসহ বিভিন্ন ফসলদী উৎপাদন করতে পারবে। পাশাপাশি এলাকার কৃষিখাত আরোও সমৃদ্ধশীল হবে।

বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুর আলম গোল্ডেন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাধারণ সম্পাদক আল কাফি তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তারসহ বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) খাল খননের কাজটি বাস্তবায়ন করছে।

মন্তব্য (০)





image

নওগাঁয় অগ্নিকাণ্ডে সব হারানো পরিবারের পাশে উপজেলা প্রশাসন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কয়েলের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে স...

image

বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী,উন্নত চিকিৎসার জন্য ...

লালমনিরহাট প্রতিনিধি: সরকারি সফরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূ...

image

নড়াইলে আউশ ধানের উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

নড়াইল প্রতিনিধি : খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্...

image

উলিপুরে বেগুন খেতের আড়ালে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বেগুন খেতের আড়ালে গ...

image

লালমনিরহাটে জলবায়ু পরিবর্তনে সচেতনতামূলক ফ্লাশমব অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি: জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি ...

  • company_logo