• লিড নিউজ
  • রাজনীতি

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবে মিল নেই: জামায়াতে আমির

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘দেশের বাস্তবতায় জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’ একই সঙ্গে ব্লু ইকোনমি, কৃষি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে কার্যকর পরিকল্পনার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

‎আজ (শনিবার, ১১ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে ‘কৃষিতে উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

‎তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংকটের এ সময়ে দেশের জ্বালানি পরিস্থিতি অত্যন্ত নাজুক, অথচ বাস্তব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। অর্থনীতি ও জ্বালানির বিকল্প হিসেবে ব্লু ইকোনমির কথা বলা হলেও, বাস্তবে কয়েকটি জাহাজ চলাচল ও মাছ আহরণের বাইরে এ খাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।’

‎তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলা হলেও প্রকৃতপক্ষে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। দেশ পরিচালনায় স্লোগান ও বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক রয়েছে এবং আন্তর্জাতিক প্রভাবমুক্ত হয়ে আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা যাচ্ছে না।’

‎তিনি অভিযোগ করেন, দক্ষ জনশক্তি তৈরিতে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে, প্রযুক্তিগত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে সিন্ডিকেটের কারণে। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য বরাদ্দও প্রয়োজনের তুলনায় নিতান্তই কম বলেও অভিযোগ তোলেন তিনি।

‎মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ হলেও এর অর্থনৈতিক প্রভাব আগামী কয়েক মাস বহাল থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

ঢাকায় বিক্ষোভ সমাবেশ থেকে জামায়াতের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক : বিএনপি আগের শাসনামলের মতো শেরপুর ও বগুড়ার উপনির...

image

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিল করতে হবে: পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মি...

image

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির...

image

শেরপুর-৩ আসনে ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী

নিউজ ডেস্ক : স্থগিতকৃত শেরপুর-৩ আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তু...

image

দুই নির্বাচনে জাল ভোট, এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ জামায়...

নিউজ ডেস্কঃ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে এজেন্ট বের কর...

  • company_logo