• লিড নিউজ
  • স্বাস্থ্য

হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্ক : হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের হাসপাতালগুলোতে হামের মতো উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৬৮ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছর বাংলাদেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে অন্তত ২৩ জন শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৪৪ জন শিশু।

সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ এপ্রিলের মধ্যে সারা দেশে ২ হাজার ৪০৯ জনের হাম শনাক্ত হয়েছে। আর ১৩ হাজার ৪৯৭ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৬০৯ জন রোগী ইতোমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

মন্তব্য (০)





image

এক সপ্তাহের মধ্যেই শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা হবে...

নিউজ ডেস্কঃ আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামে টিকার ...

image

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

নিউজ ডেস্ক : স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত শিশুদের ৭...

image

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই ...

image

দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু ২৫০ ছাড়াল

নিউজ ডেস্ক : হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় ...

image

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশু...

  • company_logo