ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে পুলিশের অভিযানে আটক ৬জন মাদক সেবীকে কারাদন্ডের পাশাপাশি ১শত টাকা করে জরিমানার সাজা দিয়েছেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন ।
বীরগঞ্জ থানার ইনচার্জ. সাইফুল ইসলাম জানান, উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন বাহাদুর হাট এবং শতগ্রাম ইউনিয়ন ঝাড়বাড়ি এবং অভিযান চালিয়ে মাদক সেবনকারী ৪ জন আটক করা হয়। এছাড়াও পৌরসভা শহরে জাবেদের বাড়ীতে আরো ২ জন মাদক সেবনকারীকে আটক করেছেন তারা। আজ শুক্রবার মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ১ বছর এবং ৫জনকে ৬ মাস করে কারাদন্ডের পাশাপাশি ১শত করে টাকা জরিমানার আদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন ।
দন্ডিত ৬ জন হলেো বীরগঞ্জের নামা বলদিয়াপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে রাজু ইসলামকে (২৫) এক বছর কারাদন্ড এবং ১শত টাকা জরিমানা করা হয়েছে। অন্য ৫জনকে ৬মাস করে কারাদন্ড এবং একশত টাকা জরিমনা করা করা হয়েছে। দন্ডিতরা হলো চাপাপাড়ার মৃত্যু রহিম উদ্দিনের ছেলে আল আমিন (৩৭) পঞ্চগড় জেলার দেবীগঞ্জে ধনু চেংটি গ্রামের আজাহার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), একই এলাকার দন্ডপাল গ্রামেন জাইনুরের ছেলে মাতুল শানু (৩০), বীরগঞ্জের জগদল ডাঙ্গাপাড়ার আব্দুস সাত্তারের ছেলে সাদ্দাম (৩০) এবং উত্তর সুজালপুরের জাহিদুল ইসলামের ছেলে জাবেদ আলী (২৪)।
মাদকে অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ৯(১)(গ) তৎসংগে ৩৬(১) ধারায় দন্ডিত করে সাজা ভোগ করতে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসল...
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গ ক...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ৯ বছর বয়সী এক তৃতীয় শ্রে...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সরকারি সেবাপ্রদানকারী ও স্থ...

মন্তব্য (০)