• স্বাস্থ্য

নীলফামারীতে এক হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে প্রস্তাবিত এক হাজার শয্যা বিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল নির্মাণকে ঘিরে সরকারি তৎপরতা জোরদার হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন।

শুক্রবার সকালে নীলফামারী সদরের দারোয়ানী টেক্সটাইল মিলস এলাকায় হাসপাতালটির জন্য নির্ধারিত জায়গা সরেজমিনে ঘুরে দেখেন তারা। পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সচিব জানান, উত্তরাঞ্চলের ১৬টি জেলার মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতেই ভৌগোলিকভাবে সুবিধাজনক এই স্থানটি নির্বাচন করা হয়েছে।

তিনি বলেন, হাসপাতালটি নির্মাণে গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট চারটি বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে অচিরেই নির্মাণকাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী, হাসপাতালটিতে মোট এক হাজার শয্যা থাকবে, এর মধ্যে ৫শত শয্যা সাধারণ রোগীদের জন্য এবং বাকি ৫শত শয্যা আধুনিক ও বিশেষায়িত চিকিৎসা সেবার জন্য নির্ধারিত থাকবে। হৃদরোগ, কিডনি রোগসহ জটিল বিভিন্ন রোগের চিকিৎসা এক ছাদের নিচে নিশ্চিত করা হবে। এতে উত্তরাঞ্চলের মানুষের রাজধানীমুখী বা বিদেশমুখী হওয়ার প্রবণতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) ও (পরিকল্পনা), স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের যুগ্মপ্রধান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিবসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আব্দুর রাজ্জাক, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং গণপূর্ত ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, এই হাসপাতাল বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের স্বাস্থ্যখাতে এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা।

মন্তব্য (০)





image

হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা...

image

দেশব্যাপী হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : হাম নিয়ন্ত্রণে সরকার ১৪ দিন এগিয়ে এনে আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে টিকাদ...

image

হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : হামে আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ...

image

‎সারা দেশে বেড়েছে হামের সংক্রমণ, রাজশাহী ও কুষ্টিয়ায় একদি...

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে রাজশাহী ও কুষ্টিয়ায় শনিবার ৫ শিশুর মৃত্যু হয়েছে। সারা দেশে বেড়েছ...

image

‎সারা দেশে বেড়েছে হামের সংক্রমণ, রাজশাহী ও কুষ্টিয়ায় একদি...

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে রাজশাহী ও কুষ্টিয়ায় শনিবার ৫ শ...

  • company_logo