ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ সাহিত্য পরিষদ মুক্তির মোড়ে জেলা পরিষদ কেন্দ্রীয় পার্কের সামনে এই বইমেলার আয়োজন করে।
নওগাঁ জেলার লেখকদের লেখা বই নিয়ে "নওগাঁ'র লেখক, নওগাঁ'র বই" শিরোনামে পথ বইমেলার উদ্বোধন করেন স্থানীয় বিশিষ্ট কবি আতাউল হক সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নওশাদ হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আরিফুর রহমান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আবৃত্তি পরিষদ নওগাঁ'র সভাপতি মোঃ কায়েস উদ্দিন এবং নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন।
এ মেলায় স্থানীয় লেখকদের মধ্যে নওগাঁ সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মনোয়ার হোসেন লিটন, ফরিদুল করিম তরফদার, রবিউল মাহমুদ, হারানু পথিক, হাবিব রতন, রোকেয়া শাকিলা এবং রিম মোরশেদ উপস্থিত ছিলেন। পথ বইমেলায় প্রায় ৭০ জন লেখকের ৩ শতাধিক বই প্রদর্শিত হয়।
বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসল...
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গ ক...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ৯ বছর বয়সী এক তৃতীয় শ্রে...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সরকারি সেবাপ্রদানকারী ও স্থ...

মন্তব্য (০)