ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের শীলখালীতে প্রাইভেট কারযোগে ইয়াবা পাচারকালে ৪২ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারী গ্রেফতার করেছে উখিয়া ৬৪ বিজিবি।
গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার টেকনাফ শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার বাসিন্দা মৃতঃ হাবিবুর রহমান এর ছেলে কার চালক মোঃ মাসুদ শরিফ (২২) এবং কক্সবাজার শহরের সমিতিপাড়ার বাসিন্দা মৃতঃ সফিকুল ইসলাম"র মেয়ে বিউটি (২৭) ও মৃতঃ আব্দুর রশিদ"র মেয়ে মাহিম (১৯)।
উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো: জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, ১০ এপ্রিল শুক্রবার ভোরবেলা সাড়ে ৩ টার সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট-কার শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর একপর্যায়ে প্রাইভেট-কারের তেলের টাংকির ভিতরে কালো ও খাকী কসটেপ দ্বারা প্যাঁচানো ২১টি পোটলা পাওয়া যায়। যা গণনা করে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারের কাজে জড়িত
কার চালক মোঃ মাসুদ শরিফ, যাত্রী বিউটি ও মাহিমকে আটক করা হয়। এ ছাড়া জব্দ করা হয় মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেট-কারসহ ৩টি এ্যান্ড্রেয়ড মোবাইল।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা রয়েছে।
বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসল...
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গ ক...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ৯ বছর বয়সী এক তৃতীয় শ্রে...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সরকারি সেবাপ্রদানকারী ও স্থ...

মন্তব্য (০)