ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : স্থগিতকৃত শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট।
অপর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমান কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮০ ভোট।
এই আসনের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ১৫ হাজার ৭৩৪ জন ভোটার। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ৬৪৮ এবং বাতিল হয়েছে ২ হাজার ৮৬ ভোট। ভোটের হার ৫২.১৯ শতাংশ।
উল্লেখ্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদ রুবেল এ নিয়ে চতুর্থবারের মতো বিজয়ী হলেন। ১৯৯৪ সালে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য রুবেলের পিতা সেরাজুল হকের মৃত্যুজনিত কারণে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এছাড়া তিনি ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে শেরপুর-৩ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি: "ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চি...
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...
লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন...

মন্তব্য (০)