• লিড নিউজ
  • রাজনীতি

‎অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন ‎

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের চলমান নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতের মনোনীত প্রার্থী মাসুদুর রহমান।
‎
‎দলটির অভিযোগ, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং জালভোট ও প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
‎
‎এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না হওয়ায় জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ৩টার সংবাদ সম্মেলনে করে নির্বাচন বয়কটের ঘোষণা দেন।
‎
‎এর আগে, দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ আনেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
‎
‎উল্লেখ্য, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
‎
‎প্রার্থীর মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোট হয়নি। তাই আজ বৃহস্পতিবার এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য (০)





image

বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংক খাত পুনর্গঠন জরুর...

১

নিউজ ডেস্ক : দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের বিদ্যমান সংকট ন...

image

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

২

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

image

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদি...

৩

নিউজ ডেস্ক : যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন ...

image

‎নতুন সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: সৈয়দ রেজাউল করিম

৪

নিউজ ডেস্কঃ জনগণ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পর গণতন্ত্র...

image

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব স...

৫

নিজস্ব প্রতিবেদক: দেশের নিপীড়িত, নির্যাতিত, অসহায় ও দুস্থ মা...

  • company_logo