• সমগ্র বাংলা

রংপুর প্রেসক্লাবে ভুয়া পুলিশ পরিচয়, জনতার হাতে আটক যুবক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো : রংপুর নগরীর প্রেসক্লাব মার্কেটের একটি দোকানে পুলিশের সহকারী সুপার (এএসপি) পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে গিয়ে এক যুবক আটক হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে আরটি প্রেস নামে দোকানে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এই ঘটনায় নগরীতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে প্রতারণা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

আটক যুবকের নাম মোস্তাফিজুর রহমান (৩০)।তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের বাসিন্দা এবং মোখলেছার রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, মূল উদ্দেশ্য ছিল প্রেমিকাকে খুশি করার জন্য আইডি কার্ড তৈরি করা।তবে পুলিশের কাজ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না।সে গত কাল দিনাজপুর থেকে রংপুর আসেন এই কাজ করার জন্য।রাতে একটি আবাসিক হোটেলে থাকেন। 

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুরে মোস্তাফিজুর রহমান নিজেকে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, বিশেষ করে এএসপি হিসেবে পরিচয় দিয়ে আইডি কার্ড তৈরি করতে দোকানে আসেন। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করেন এবং দ্রুত কাজটি শেষ করার জন্য চাপও দেন।

আরটি প্রেস দোকানের কর্মচারী রাকিবুল মিয়া বলেন,দোকানে এসে তিনি নিজেকে পুলিশের এএসপি পরিচয় দেন। আইডি কার্ড তৈরির জন্য কিছু নমুনা ডিজাইনও দেখান।তবে তার কথাবার্তায় অসংগতি লক্ষ্য করি। বিশেষ করে কর্মস্থল, ব্যাচ নম্বর ও অন্যান্য তথ্য ঠিকভাবে বলতে পারছিলেন না। এতে আমার সন্দেহ হয়। পরে বিষয়টি আশেপাশের সাংবাদিক ও অন্যদের জানাই।”

রাকিবুল আরও বলেন, “আমরা তাকে কিছু সাধারণ প্রশ্ন করি-কোথায় পোস্টিং, কোন ব্যাচ, পরিচিত কোনো কর্মকর্তার নাম-কিন্তু তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তখন আমরা বুঝতে পারি বিষয়টি সন্দেহজনক। পরে তাকে আটক রেখে প্রশাসনকে খবর দেওয়া হয়।”

উপস্থিত সাংবাদিক ও স্থানীয় লোকজনও তাকে জিজ্ঞাসাবাদ করলে তার বক্তব্যে অসামঞ্জস্য ধরা পড়ে। এক পর্যায়ে তার দেওয়া তথ্য যাচাই করে অসত্য প্রমাণিত হলে তাকে আটক রাখা হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং প্রেসক্লাব এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি আত্মবিশ্বাসী ভঙ্গিতে নিজেকে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা হিসেবে উপস্থাপন করছিলেন। প্রথমে অনেকেই বিভ্রান্ত হলেও পরে তার কথাবার্তার অসঙ্গতি ধরা পড়ে।

নগরীর সচেতন মহল বলছে, এ ধরনের ঘটনা কেবল প্রতারণা নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে। ভুয়া পরিচয়ে কেউ সরকারি সুবিধা গ্রহণ বা অপরাধ সংঘটনের চেষ্টা করলে তা বড় ধরনের বিপদের কারণ হতে পারে।

ঘটনাস্থলে গিয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার তদন্তকারী কমকতা (এসআই)মশিউর রহমান জানান, সাম্প্রতিক সময়ে ভুয়া পরিচয়ে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে আরও সতর্ক থাকতে হবে। কোনো ব্যক্তি যদি নিজেকে সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন, তবে তার পরিচয় যথাযথভাবে যাচাই করা অত্যন্ত জরুরি।

স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বাড়ালে এ ধরনের প্রতারণা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী যদি দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে, তাহলে ভবিষ্যতে কেউ আর এমন প্রতারণার সাহস পাবে না।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ-এর কমিশনার মো: মজিদ আলী জানান, “আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে কোনো প্রতারক চক্র জড়িত আছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার উদ্দেশ্যে আইডি কার্ড তৈরি করতে চেয়েছিলেন।”

তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে নজরদারি জোরদার করা হবে।

 

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবয়াসী গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে পৃথক অভিযানে ১ কেজি ৪০ গ্রাম গ...

image

জামালপুরে ধর্মীয় নেতাদের নিয়ে ‘মেনকেয়ার ফলো-আপ সেশন’

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদরে ধর্মীয় নেতাদের (Faith Lea...

image

স্বপ্নের খামার পুড়ে ছাই, কালীগঞ্জে আগুনে নিঃস্ব মসজিদের ইমাম

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া...

image

‎আদালতে জামিনে মুক্তি পেলেন সেই জামায়াত কর্মী সাওদা সুমি ‎

নিউজ ডেস্কঃ ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট করার অভ...

image

নওগাঁয় স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ইভটিজি...

  • company_logo