• লিড নিউজ
  • অর্থনীতি

জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী

  • Lead News
  • অর্থনীতি

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ফের নিম্নমুখী হয়েছে। গত অক্টোবর-ডিসেম্বরে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ০৩ শতাংশ। এর আগের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছিল ৪ দশমিক ৯৬ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৩৫ শতাংশ। ওই দুই সময়ের তুলনায় গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রবৃদ্ধি কম হয়েছে। 

সোমবার (৬ এপ্রিল) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। 

সূত্র জানায়, গত ফেব্রুয়ারির শেষ দিন থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা করে। পরে যুদ্ধ আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। এতে বৈশ্বিক বাজারে গ্যাস ও জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। পাশাপাশি জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে দেশেও জ্বালানির সংকট দেখা দিয়েছে। এর প্রভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে। এছাড়াও বিগত অন্তর্বর্তীকালীন সরকার ও নতুন সরকার ক্ষমতায় এসে অর্থ সংকটে পড়ে উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়ন করতে পারছে না। এসব কারণে দেশের জিডিপির প্রবৃদ্ধির হার বাধাগ্রস্ত হচ্ছে।

বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে শিল্প খাতে। এ খাতে প্রবৃদ্ধির হার ১ দশমিক ২৭ শতাংশ। কৃষি খাতে ৩ দশমিক ৬৮ শতাংশ এবং সেবা খাতে ৪ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অথচ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্প খাতে সর্বোচ্চ ৬ দশমিক ৮২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। এক প্রান্তিকের ব্যবধানে এ খাতে প্রবৃদ্ধির হার বেশ কমেছে। কৃষি ও সেবা খাতে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি বেড়েছে। 

গত অর্থবছরের শেষ প্রান্তিকে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছিল ২ দশমিক ০৫ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে তা বেড়ে ৪ দশমিক ৯৬ শতাংশে উঠেছিল। গত প্রান্তিকে তা ফের কমে গেল। 

জানা গেছে, জিডিপিতে শিল্প খাতের অবদানই বেশি। কিন্তু এ খাতের প্রবৃদ্ধির হার কমায় সার্বিকভাবে বছর শেষে জিডিপির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় রয়েছে।

মন্তব্য (০)





image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

  • company_logo