ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। প্রায় দুই ঘণ্টা অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার যমুনা মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধ করেন তারা। পরে সকাল সাড়ে ৯টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকেই শতাধিক মোটরসাইকেল চালক ফিলিং স্টেশনটিতে জ্বালানি তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও পাম্প বন্ধ থাকে। এতে অপেক্ষায় থাকা চালকেরা সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয় এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেওয়া হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, জ্বালানি তেল না পেয়ে মোটরসাইকেল চালকরা কিছু সময় সড়ক অবরোধ করেছিলেন। খবর পেয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি: "ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চি...
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...
লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...

মন্তব্য (০)