ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিলের মধ্যে স্বামী স্ত্রীকে মারপিট করে বেঁধে রেখে স্কিম ডিপ টিউবওয়েলের তিনটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামের বিলে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী গ্রামের বিলের স্কিম ডিপটিউবওয়েল পাহারা ও রক্ষনা বেক্ষনের দায়িত্বে ছিলেন পাশের ধানকুনিয়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে আনিস হোসেন। সে দীর্ঘ দিন যাবৎ এই ডিপটিউবওয়েল দেখা শুনা রক্ষনা বেক্ষন ও রাতে সেখানে থেকে পাহারা দিতেন। সোমবার দিবাগত রাতে ডিপটিউবওয়েলের ঘরে তার স্ত্রী সহ সে ঘুমিয়ে থাকা অবস্থায় রাত ১টার দিকে ১০/১৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘর ঘিরে ফেলে। এসময় সেসকল ব্যক্তিরা ডিপটিউবওয়েলের ঘরে ঢুকে পাহারাদার আনিস ও তার স্ত্রীকে বেধড়ক মারধর (পিটুনি) দিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং দুজনের মুখে টেপ লাগিয়ে দেয়। এরপর সংঘবদ্ধ চক্রটি ডিপটিউবওয়েলের পাশে বৈদ্যুতিক খুটি থেকে একে একে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়।
সকালে স্থানীয় এলাকাবাসী আহতাবস্থায় তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়রা বিষয়টি জানানোর পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি: "ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চি...
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...
লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...

মন্তব্য (০)