• লিড নিউজ
  • স্বাস্থ্য

‎সারা দেশে বেড়েছে হামের সংক্রমণ, রাজশাহী ও কুষ্টিয়ায় একদিনে ৫ শিশুর মৃত্যু ‎

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে রাজশাহী ও কুষ্টিয়ায় শনিবার ৫ শিশুর মৃত্যু হয়েছে। সারা দেশে বেড়েছে সংক্রমণ। এ অবস্থায় আজ (রোববার, ৫ এপ্রিল) সকাল ৯টা থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

‎গতকাল সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু মারা যায়। নতুন করে ভর্তি হয় ২৫ শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গেল সপ্তাহের তুলনায় বেড়েছে হামের প্রকোপ।

‎দুপুরে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, রোববার ৩০টি ওয়ার্ডের ইপিআই কেন্দ্র থেকে শিশুদের টিকা দেয়া হবে। সিটি করপোরেশনের মজুত দিয়ে ৮ হাজার শিশুকে হামের টিকা দেয়া সম্ভব বলে জানান তিনি।

‎অন্যদিকে, কুষ্টিয়ায় আজও দুই শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মারা গেছে ৪ জন। ৩শ' বেশি শিশু হামের উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি বলে জানায় সিভিল সার্জন অফিস।

‎এছাড়া বগুড়া ও টাঙ্গাইলসহ সারা দেশে বাড়ছে হামের প্রকোপ। হাসপাতালে হাসপাতালে বাড়ছে রোগী ও স্বজনদের ভিড়।

মন্তব্য (০)





image

হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্...

image

‎হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন, টিকা পাবে ১ কোটি ৮...

নিউজ ডেস্কঃ দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যু আশঙ্কা...

image

‎হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন, টিকা পাবে ১ কোটি ৮...

নিউজ ডেস্কঃ দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বে...

image

সোমবার থেকে হাম-রুবেলার জরুরি কর্মসূচি, টিকা পাবে ১ কোটি ...

নিউজ ডেস্কঃ দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বে...

image

৩০ লাখ শিশু স্বাস্থ্যঝুঁকিতে, নির্মূল রোগও ফেরার শঙ্কা

নিউজ ডেস্ক : দেশে অন্তত ৩০ লাখ শিশু ১১টি মারাত্মক রোগের ঝুঁকিতে পড়েছে। এ...

  • company_logo