• সমগ্র বাংলা

প্রতিবন্ধী মুন্নির চলার সঙ্গী হলো হুইলচেয়ার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের নরুন গ্রামের শারীরিক প্রতিবন্ধী তরুণী মুন্নির (২৩) জীবনে একটুখানি স্বস্তির পরশ এনে দিল একটি হুইলচেয়ার। মানবিক উদ্যোগ হিসেবে এই সহায়তা প্রদান করেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির খাইরুল হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, মুন্নি তার বাবা-মায়ের একমাত্র সন্তান। প্রায় এক দশক আগে সে নরুন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।স্বাভাবিক জীবনের মতোই প্রতিদিন স্কুলে যেত। তবে হঠাৎ একদিন স্কুল থেকে ফেরার পথে তীব্র জ্বরে আক্রান্ত হয় সে। সেই জ্বরই যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে-দৃষ্টিশক্তি কমে যায়, দুই পায়ে দুর্বলতা দেখা দেয় এবং একপর্যায়ে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পড়ে।

পরবর্তীতে দেশর বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলেও তেমন কোনো উন্নতি হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে মুন্নি পুরোপুরি চলাফেরার ক্ষমতা হারিয়ে ঘরবন্দি জীবনযাপনে বাধ্য হয়।

এমন পরিস্থিতিতে মুন্নির চলাফেরা কিছুটা সহজ করতে একটি হুইলচেয়ারের ব্যবস্থা করে দেন খাইরুল হাসান। এতে করে দীর্ঘদিন পর বাইরে বের হওয়া ও স্বাভাবিকভাবে নড়াচড়া করার একটি সুযোগ পেল মুন্নি।

হুইলচেয়ার প্রদানকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সাবেক সভাপতি হাফেজ এ.এস.এম. সেলিম, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ভুইয়া, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মোতালিব হোসেন এবং ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আলী আকবরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মুন্নির পরিবার জানায়, দরিদ্রতার সঙ্গে লড়াই করেই তাদের জীবনযাপন। তার বাবা মমতাজ উদ্দিন খন্দকার একটি অটোরিকশা চালিয়ে সংসার চালানোর পাশাপাশি মেয়ের চিকিৎসার ব্যয় বহন করছেন।

স্থানীয়দের মতে, এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে অন্যদেরও উদ্বুদ্ধ করে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে দাখিল পরীক্ষার ফল নিয়ে শঙ্কায় শিক্ষার্থীর আত্ম...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানীকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর দিয়ে সাদা মাছের ঘোষণা ...

image

জুলাই সনদ বাস্তবায়ন না করলে জাতির কাছে ওয়াদা ভংগকারী দল হ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি জাতি...

image

চাটমোহরে ককটেল বিস্ফোরণের জেরে আ. লীগের ৩১ নেতাকর্মীর বির...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ককটেল বিস্ফোরণ, সরকারবিরোধ...

image

মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রাণনাশের হুমকির অভিযোগ! প্রারণার ...

বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসল...

  • company_logo