ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে হেলিপ্যাড সংলগ্ন এলাকায় আল মুমিন ব্যাটারি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন ঘিওর উপজেলার নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম।
জানা যায়, কারখানাটির কোনো ধরনের পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছিল না। এছাড়া সেখানে কোনো বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা ছিল না। ফলে কারখানাটি থেকে ভয়াবহ পরিবেশ দূষণ, বায়ু দূষণ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছিল। অভিযানের সময় কারখানার ভেতরে ব্যাটারির বিষাক্ত রাসায়নিক পদার্থ পুড়িয়ে ও গলিয়ে সীসা উৎপাদনের কার্যক্রম চলতে দেখা যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক আল মোমিনকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি কারখানার সকল রাসায়নিক উপকরণ দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘিওর উপজেলার নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি: "ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চি...
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...
লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...

মন্তব্য (০)