• সমগ্র বাংলা

গাইবান্ধায় বাড়িঘর ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদরের উত্তর খোলাহাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বসতবাড়িতে হামলা। বাড়ির মালিককে আহত করে নগদ অর্থ লুটসহ বাড়িঘর ক্ষতি সাধন ও মিথ্যা মামলার প্রতিবাদে আজ বিকালে সাপ্তাহিক অবিরাম অফিসে  সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভােগী নারী লাভলী বেগম।

থানায় দাখিলকৃৃত এজাহার ও সংবাদ সম্মেলনের বক্তব্য সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজলার খােলাহাটি ইউনিয়নের উত্তর খােলাহাটি গ্রামের সােহেল মিয়ার স্ত্রী মােছাঃ লাভলী বেগমের সাথে একই গ্রামের  মমতাজ হাসানের পুত্র  মুরাদ মিয়া সাথ জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন হতে শত্রুতা চলে আসছিলাে। তারই ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখ মুরাদ ও তার আত্মীয়স্বজনরা লাভলী বেগমকে মারপিট করে আহত করে।

স্থানীয়  গন্যমান্য ব্যক্তির মধ্যেস্তায় মারপিটের বিষয়টি আপােষ মিমাংসার আলােচনা চলাবস্থায় গত ২৮ মার্চ ২০২৬ ইং তারিখে অনুমান সকাল ১০ টার সময় পুনরায় মুরাদ  মাজেদ মিয়া, তিতাস মিয়া, মহিউল্লাহ, সৌরভ মিয়া ও মমতাজ হাসান সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের সংঘবদ্ধ একটি দল  অস্ত্র সজ্জিত হয়ে লাভলী বেগমের বসতবাড়িতে অনধিকার প্রবশ কর গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে বাধা নিষেধ করলে মুরাদের হুকুমে কয়েকজন সন্ত্রাসী  লাভলী বেগমকে এলােপাথারী মারডাং করে ও পড়নের কাপড় টানাহেঁচরা করে শ্লীলতাহানি চেষ্টা করেন।

অন্য ৫/৬ জন লাভলী বেগমের বসতবাড়ি ভাংচুর করে ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে ঘরের ভিতর রক্ষিত নগদ ৬৫ হাজার টাকা এবং ১ লক্ষ ৭৫ হাজার টাকার স্বর্ণ অলংকার লুট কর নিয়ে যায়। এ বিষয় লাভলী বেগম গাইবান্ধা সদর থানায় এজাহার করলে মুরাদ  ক্ষিপ্ত হয়ে লাভলী বেগম ও তার পরিবারকে হত্যার হুমকি দিয় ভয়ভীতি প্রদর্শন করতে থাকে এবং লাভলী বেগমসহ পরিবারকে  হয়রানি করতে মিথ্যা ঘটনা সাজিয়ে লাভলী বেগমসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মিথ্যা মামলা প্রত্যাহারসহ পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে ভুক্তভোগী পরিবারটি সংবাদ সম্মেলন করেন।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ...

image

পাবনায় দুদকের মামলায় স্ত্রী ও বাবা সহ সহকারী খাদ্য পরিদর...

পাবনা প্রতিনিধি : দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে...

image

ঈশ্বরগঞ্জে দাখিল পরীক্ষার ফল নিয়ে শঙ্কায় শিক্ষার্থীর আত্ম...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানীকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর দিয়ে সাদা মাছের ঘোষণা ...

image

জুলাই সনদ বাস্তবায়ন না করলে জাতির কাছে ওয়াদা ভংগকারী দল হ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি জাতি...

  • company_logo