• সমগ্র বাংলা

মানসম্মত শিক্ষায় প্রশিকার নতুন দৃষ্টান্ত, নওগাঁয় উৎসবমুখর আয়োজন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় প্রশিকা বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যানিকেতন প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রশিকা বিদ্যানিকেতনের সভাপতি মো. জমিস উদ্দিনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক কাজী কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম জাকির হোসেন, এনডিসি শাহ মো. রাশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক জি. আজম, রিজুওয়ানুস শামীম রাজীব ও সমকাল সুহৃদ সমাবেশ নওগাঁর সভাপতি মৌদুদুর রহমান কল্লোলসহ অনেকে।

স্বাগত বক্তব্য দেন প্রশিকা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান কাজী শিলা সুলতানা। এছাড়াও প্রশিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও সৃজনশীল কার্যক্রম। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,“বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা যথেষ্ট নয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও দলগত মনোভাব গড়ে তোলে, যা ভবিষ্যৎ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “প্রশিকা বিদ্যানিকেতন যেভাবে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চালু করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এখানে শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধের ওপর যে গুরুত্ব দেওয়া হচ্ছে, তা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য বহন করে। আমি বিশ্বাস করি, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জেলা প্রশাসক আরও বলেন, “সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। এ ধরনের বেসরকারি উদ্যোগ যদি সরকারের লক্ষ্য ও নীতির সঙ্গে সমন্বয় রেখে এগিয়ে যায়, তাহলে দেশের শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আরও ত্বরান্বিত হবে। প্রশিকার এই উদ্যোগ সারাদেশে বিস্তৃত হলে তা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

বক্তারা জানান,  ইতোমধ্যে মানসম্মত ও ভিন্নধর্মী শিক্ষাপদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠানটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতে দেশজুড়ে এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ...

image

পাবনায় দুদকের মামলায় স্ত্রী ও বাবা সহ সহকারী খাদ্য পরিদর...

পাবনা প্রতিনিধি : দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে...

image

ঈশ্বরগঞ্জে দাখিল পরীক্ষার ফল নিয়ে শঙ্কায় শিক্ষার্থীর আত্ম...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানীকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর দিয়ে সাদা মাছের ঘোষণা ...

image

জুলাই সনদ বাস্তবায়ন না করলে জাতির কাছে ওয়াদা ভংগকারী দল হ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি জাতি...

  • company_logo