• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মিয়ানমারের ‘জান্তা প্রধান’ জেনারেল মিন অং হ্লাইং দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পাঁচ বছর আগে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর আজ (শুক্রবার, ৩ এপ্রিল) ‘সামরিক বাহিনী নিয়ন্ত্রিত’ পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি নিজের ক্ষমতাকে আনুষ্ঠানিক রূপ দিলেন। খবর আল-জাজিরার।

‎৫৯৪ সদস্যের পার্লামেন্টে ২৯৩ জন সংসদ সদস্য হ্লাইংয়ের পক্ষে ভোট দেন। এর ফলে তিনি অনায়াসেই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে নোবেলজয়ী নেত্রী অং সান সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের সময় থেকেই এই জেনারেলের লক্ষ্য ছিলো রাষ্ট্রপতির পদটি নিজের করে নেয়া।

‎গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত ‘একতরফা’ সাধারণ নির্বাচনে সেনাবাহিনী সমর্থিত ‘ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ (ইউএসডিপি) ৮০ শতাংশের বেশি আসনে জয়লাভ করে। বিশ্লেষক ও পশ্চিমা দেশগুলো শুরু থেকেই এই নির্বাচনকে গণতন্ত্রের নামে ‘প্রহসন’ হিসেবে অভিহিত করে আসছিল। পার্লামেন্টে আগেই এক-চতুর্থাংশ আসন সেনাসদস্যদের জন্য সংরক্ষিত ছিলো, যা হ্লাইংয়ের বিজয়কে সুনিশ্চিত করে।

‎প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার আগে গত সোমবার মিন অং হ্লাইং তার দীর্ঘদিনের অনুগত সাবেক গোয়েন্দা প্রধান ইয়ে উইন ও-কে সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে ঘোষণা করেন। ২০১১ সাল থেকে হ্লাইং নিজেই সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন।

‎বিশ্লেষকরা বলছেন, জেনারেল থেকে প্রেসিডেন্টে রূপান্তরিত হওয়ার এই প্রক্রিয়াটি মূলত আন্তর্জাতিক অঙ্গনে একটি ‘বেসামরিক সরকারের’ তকমা লাগিয়ে বৈধতা পাওয়ার চেষ্টা। গত ছয় দশকের মধ্যে পাঁচ দশক সরাসরি শাসন করা সশস্ত্র বাহিনীর স্বার্থ রক্ষাই এই পরিবর্তনের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

‎প্রেসিডেন্ট নির্বাচনের এই আনুষ্ঠানিকতা চললেও মিয়ানমারে গৃহযুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। সু চির দলের অবশিষ্টাংশ এবং বিভিন্ন জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলো চলতি সপ্তাহেই একটি নতুন সম্মিলিত ফ্রন্ট গঠন করেছে। তাদের লক্ষ্য হলো, সামরিক স্বৈরাচারকে পুরোপুরি নির্মূল করে একটি ফেডারেল ডেমোক্রেটিক ইউনিয়ন প্রতিষ্ঠা করা।

‎এদিকে, হ্লাইংয়ের এই নতুন প্রশাসন প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইলে ‘প্রতিরোধ যোদ্ধারা’ আরও তীব্র চাপের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

ইরানের মসজিদ ও হাসপাতালে নির্বিচারে হামলা চালাচ্ছে যুক্তর...

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি ব...

image

সেনাপ্রধানের পর এবার অ্যাটর্নি জেনারেলকেও সরিয়ে দিলেন ট্র...

আন্তর্জাতিক ডেস্ক: সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জের ...

image

‎দেশ রক্ষায় ৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: স...

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরা...

image

জ্বালানি সংকট মোকাবিলায় যেসব বিধিনিষেধ দিল মালয়েশিয়া

নিউজ ডেস্ক : বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় মালয়েশিয়া সরকার সর...

image

ফ্লোরিডায় ভাইস মেয়রকে গুলি করে হত্যা, স্বামী আটক

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোরাল...

  • company_logo