• সমগ্র বাংলা

জামালপুরে ছেলের শশুড়বাড়ীর স্বজনের আঘাতে বাবার মৃত্যু, আটক ৬

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের শশুড়রবাড়ীর স্বজনদের মারধরে শিকার হয়ে আব্দুল হাকিম (৫০) নামের এক পিতার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে  ৬ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাওলা গোপালপুরে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, পারিবারিক ভাবে ৫ বছর আগে পাশে এলাকা নরুন্দি কচুনধরার কাদিউর রহমানের মেয়ে কামনুর নাহারের সাথে বিয়ে হয় শামীমের। সংসারে বনিবনা না হওয়ায় পারিবারিক কলহের  সমাধানের জন্য আজ রাতে সালিসি বসেছিলো ছেলের বাবা নিহত আব্দুল হাকিমের বাড়িতে। এসময় দুই পক্ষের কথাকাটাটির এক পর্যায়ে ছেলে শামীমের শশুড়সহ বাকিরা আব্দুল হাকিমকে মাটিতে ফেলে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  ৬ জনকে আটক করেছে।  নিহতের লাশ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ছেলের শ্বশুর বাড়ির লোকজনদের সাথে পারিবারিক কহলের জের ধরে  কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারিতে আব্দুল হাকিম (৫০) আহত হয়। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসার সময় পথেই তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাথে জড়িত ৬ জনকে আটক করেছে।

পরিবারের পক্ষ থেকে  অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ...

image

পাবনায় দুদকের মামলায় স্ত্রী ও বাবা সহ সহকারী খাদ্য পরিদর...

পাবনা প্রতিনিধি : দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে...

image

ঈশ্বরগঞ্জে দাখিল পরীক্ষার ফল নিয়ে শঙ্কায় শিক্ষার্থীর আত্ম...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানীকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর দিয়ে সাদা মাছের ঘোষণা ...

image

জুলাই সনদ বাস্তবায়ন না করলে জাতির কাছে ওয়াদা ভংগকারী দল হ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি জাতি...

  • company_logo