• লিড নিউজ
  • রাজনীতি

গণভোট নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া সামান্থা শারমিনের

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে কিছুদিন ধরেই সংসদ অধিবেশনে চলছে উত্তপ্ত বাক্য বিনিময়। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন।  

সঙ্গে এক বিশেষ সাক্ষাতকারে এনসিপির এই নেত্রী বলেন, বিএনপির এক ধরনের ইনটেনশন আছে জনগণকে মূর্খ রাখার। সাক্ষাৎকার নিয়েছেন যোবায়ের আহসান জাবের।

তিনি বলেন, বিএনপি এমন পর্যায়ে ব্যাপারটা নিয়ে এসেছে যে, এখন জুলাই সনদ টেকানো নিয়েই সন্দেহ তৈরি হয়েছে। তাই অন্য সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে কথা বলাটা এখন বাতুলতায় পরিণত হবে।  মানুষ যখন নিজের মতামত প্রকাশ করে বাংলাদেশের নাগরিক হিসেবে, রাষ্ট্রীয়ভাবে বিগ স্কেলে তার মতামত প্রকাশের সুযোগটা থাকে, তখন কিন্তু তারা খুব স্বপ্রণোদিতভাবেই কিছু মাত্রায় জ্ঞান অর্জনের চেষ্টা করে। যার মাধ্যমে সে আসলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।     

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়ে সামান্থা বলেন, বিএনপির অবস্থান দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে তারা মোটাদাগে আমাদের দেশের মানুষকে অবহেলা অবজ্ঞা করেন এবং বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক সত্তা এবং তার যে বুদ্ধিমত্তা সেটাকে এক ধরনের খারিজ করে দিতে চান।  

সামান্থা আরও বলেন, এনসিপি শুরু থেকে যেটা বলছে যে- আমরা এই জনগোষ্ঠীকে মোটেও যাচ্ছেতাইভাবে তুচ্ছতাচ্ছিল্য করি না। বরং আমরা তাদের ভোটিং ক্যাপাসিটিকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে দেখি। আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থায় জনগণের যে অংশগ্রহণ, এটাকে আমরা ভোটার হিসেবে দেখি না। আমরা এটাকে সম্মানিত নাগরিকমন্ডলী হিসেবে দেখি। আমাদের সঙ্গে বিএনপির মৌলিক পার্থক্য এটাই। 

এই এনসিপি নেত্রী আরও বলেন, আমাদের সংবিধানকেন্দ্রিক যে আলাপগুলো এটা উন্মুক্ত ছিল এবং আমাদের চায়ের কাপে আমাদের যে কোনো আড্ডার আয়োজনে বাংলাদেশে এই আলাপগুলো কিন্তু গত দুই বছর ধরে বর্তমান, এটাকে অস্বীকার করার কোন উপায় নেই। আর বিএনপি একটি রাজনৈতিক দল তার কিন্তু দায় আছে মানুষকে এডুকেট করার। রাজনৈতিক দল এটা হচ্ছে জনপ্রতিনিধিদের এক ধরনের সম্মেলন, রাজনৈতিক দলকে বোঝা দরকার আমাদের।       

সামান্থা আরও বলেন, জনপ্রতিনিধি মানেই হচ্ছে আপনি প্রতিনিধিত্ব করবেন এবং একই সঙ্গে আপনার জনগোষ্ঠীকে গড়ে তোলার চেষ্টা সবসময় করতে হবে। কিন্তু বিএনপির এক ধরনের ইনটেনশন আছে জনগণকে মূর্খ রাখার এবং একজন শাসকের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মূর্খ জনগোষ্ঠী। যদি সেটাই হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য রুল করা অনেক বেশি ইজি হয়। 

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে সামান্থা বলেন, আপনি দেখবেন আমি এটা পূর্বেও বলেছি একাধিকবার যে, আওয়ামী লীগের যে পাওয়ার ডাইনামিক্স আমরা দেখেছি ২০০৯ সালে যখন পিলখানা হত্যাকাণ্ড হলো। এটা কিন্তু একটা জাতিগত একটা মেসেজ দিয়েছে, যে তারা সুপ্রিম পাওয়ারফুল, সুপ্রিম অথরিটি তারা সেনাবাহিনীকে পর্যন্ত এই ধরনের একটি হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে। 

অরাজনৈতিক জেনারেশন তৈরি হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে সামান্থা বলেন, পুরো তরুণ জেনারেশন এবং সাধারণ মানুষের কাছে রাজনৈতিক এক ধরনের বার্তা দিয়েছিল আওয়ামী লীগ, যে তাদের শক্তিমত্তা সেটাকে আসলে চ্যালেঞ্জ করা একটু দূরহ। একটা অরাজনৈতিক জেনারেশন তৈরি হয়েছে। আমি নিজে যখন রাজনীতি করছি তখন আমরা এটার ইফেক্টটা একদম মাঠ পর্যায়ে দেখেছি।  

সামান্থা বলেন, বিএনপি একটা অরাজনৈতিক জেনারেশন তৈরির প্রকল্প নিয়েছে এবং আমি বলব শুধু বিএনপি না অনেক রাজনৈতিক দলের মধ্যেই এই ধরনের একটা ইনটেনশন আছে।   

সামান্থা আরও বলেন, ক্ষমতার জন্য যারা আসলে এত রাজনীতি বোঝে না তাদেরকে সামনে আনা হয়। এই মনস্তত্ব রাজনৈতিক দলের যারা রাজনীতিবিদ তাদের জন্য অনেক বেশি কাজে লাগে। 

এনসিপির এই নেত্রী বলেন, ফলত এই যে দেখেন কতগুলো আমাদের সংস্কার কমিশন ছিল। একটা সংস্কার কমিশনের রিপোর্ট নিয়েও কিন্তু আমরা এখন কথা বলছি না। এমন একটি পরিস্থিতি বিএনপি ক্রিয়েট করতে চাচ্ছে। ফলত আমাদের দেশের এই গণভুত্থানে যারা তরুণ ছাত্রজনতা মাঠে নেমে এসেছিল তারা এক ধরনের হতাশার যে প্যারামিটার সেটার মধ্যে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে।  

মন্তব্য (০)





image

সেদিন সংবিধান ‘ছুড়ে ফেলা’ নিয়ে ঠিক কী বলেছিলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক : বাহাত্তরের সংবিধান বাতিল বা ‘ছুড়ে ফেলা&rs...

image

ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক ১১ দলীয় ঐক্যের

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৬ষ্ঠ দ...

image

সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জাম...

নিউজ ডেস্ক : সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবেন বলে...

image

ছয় বলে ১২ রান করেছেন, কিন্তু আগের ৩০০ রান আমরা সবাই মিলে ...

নিউজ ডেস্ক : জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ত্যাগের কথা স্মরণ করিয়ে ...

image

পার্থের বক্তব্যের কড়া জবাব দিলেন হাসনাত

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আ...

  • company_logo