ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি :টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
আটককৃতরা হচ্ছে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের করাচিপাড়ার জাহেদ হোসেনের ছেলে মোঃ জায়েদ (২৬) ও পানছড়ি পাড়ার আব্দুল আলম"র ছেলে সোহেল (১৮)। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা।
বৃহস্পতিবার ২ এপ্রিল সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ সব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, গত ১ এপ্রিল বুধবার সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ড শাহপরীর দ্বীপ আউটপোস্ট এর সদস্যরা টেকনাফ উপজেলার সাবরাং কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে । এসময় আভিযানিক দল ১ টি সন্দেহজনক মোটরসাইকেলকে থামানোর জন্য সংকেত দেয়। কিন্তু মোটরসাইকেলের আরোহীরা গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে আভিযানিক দল ধাওয়া করে মোটর সাইকেলসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছে থাকা ১টি বস্তা তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা।
জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
লেঃ কমান্ডার বিএন সাব্বির আলম সুজন।
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি: "ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চি...
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...

মন্তব্য (০)