• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশে একযোগে পরিচালিত এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকাল থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ঈশ্বরগঞ্জ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তারা সবাই মিলে উপজেলা পরিষদ চত্বরসহ আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং জমে থাকা আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার ও মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং এটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি উল্লেখ করেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা।জ
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ কেবল প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। এজন্য সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

তিনি সকলকে নিজ নিজ বাসা, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসন জানা যায়, এ ধরনের অভিযান শুধু একদিনের কর্মসূচিই নয়। নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালিত হবে। এতে স্থানীয় জনগণের অংশগ্রহণ আরও বাড়ানো হবে, যাতে একটি স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়।

 

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে ট্রাক উল্টে নওগাঁর নিহত ও আহত পরিবারের মাঝে আর্...

নওগাঁ প্রতিনিধি: গত ২৫-০৫-২৬ ইং ইদে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে...

image

উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়"

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মাজহারুল ইস...

image

লালমনিরহাট পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাব্যতা য...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পরিত্যক্ত মোগলহাট স...

image

ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৪

নিউজ ডেস্ক : রাশিয়ার দখলকৃত ও সংযুক্ত ঘোষিত ক্রিমিয়া উপদ্বীপ...

image

বর্তমান সরকারের প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতিতে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাস...

  • company_logo