ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অনুরোধ সংক্রান্ত বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
পরে ইরানের সংবাদ সংস্থা আইআরআইবি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেয়নি।
আরাগচি বলেন, যুদ্ধবিরতির জন্য ইরানের পক্ষ থেকে ‘পাঁচ দফা’ প্রস্তাব দেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে উল্লেখ করা হচ্ছে। এটা ‘অনুমান’ ছাড়া কিছু নয়।
আরাগচি আরও বলেন, যতক্ষণ না ‘আক্রমণকারী দেশকে শাস্তি দেওয়া হচ্ছে এবং ইরানকে পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে’ ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে।
এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ‘ইরানের নতুন সরকারের প্রেসিডেন্ট’ যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছেন।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এ দাবি করেছিলেন। কিন্তু ওই শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ না করে তাঁকে তাঁর পূর্বসূরিদের তুলনায় ‘অনেক কম উগ্রপন্থী এবং অনেক বেশি বুদ্ধিমান’ বলে উল্লেখ করেন ট্রাম্প।
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)