• সমগ্র বাংলা

সেন্টমার্টিন উপকূলে বিকল ট্রলারসহ ১৫ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার  প্রতিনিধি :সেন্টমার্টিন  উপকূলে বিকল ট্রলারসহ ১৫ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

গত ৩১ মার্চ মঙ্গলবার বিকালে সেন্টমার্টিন লাইট হাউজের ৬ নটিক্যাল মাইল পশ্চিমে বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয়। 

আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের  (আইএসপিআর) এক তথ্য বিবরণীতে ১ এপ্রিল বুধবার সন্ধ্যায় এসব জানানো হয়। এতে উল্লেখ করা হয় যে, "বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র সীমার সুরক্ষা ও সমুদ্র সুশাসন বজায় রাখতে সমুদ্রে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে। টহলকালে নৌবাহিনীর সদস্যরা বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চারদিন ধরে ভাসমান একটি মাছ ধরার ট্রলারসহ ১৫ জন জেলেকে উদ্ধার করেছে। নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে  গত ৩১ মার্চ বিকেলে নৌবাহিনীর একটি টহল দল সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ৬ নটিক্যাল মাইল পশ্চিমে একটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে টহল দলটি ঘটনাস্থলে পৌঁছে আরোহীসহ ট্রলারটি উদ্ধার করে। এ সময় উদ্ধারকৃত জেলেরা জানান, গত ২৭ মার্চ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা দিকভ্রান্ত হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকেন। একপর্যায়ে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়, ফলে তারা চরম দুর্ভোগে পড়েন। নৌবাহিনীর সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে নৌবাহিনী ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে নিয়ে যায়। সেখানে তাদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে সকল জেলে সুস্থ রয়েছেন এবং নিরাপদ অবস্থানে আছেন। ১ এপ্রিল  তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

উল্লেখ্য, দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করা, জেলেদের জীবন ও জীবিকা সুরক্ষা এবং ব্লু-ইকোনমির বিকাশে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এ উদ্ধার অভিযান নৌবাহিনীর মানবিকতা ও দায়িত্ববোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে ট্রাক উল্টে নওগাঁর নিহত ও আহত পরিবারের মাঝে আর্...

নওগাঁ প্রতিনিধি: গত ২৫-০৫-২৬ ইং ইদে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে...

image

উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়"

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মাজহারুল ইস...

image

লালমনিরহাট পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাব্যতা য...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পরিত্যক্ত মোগলহাট স...

image

ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৪

নিউজ ডেস্ক : রাশিয়ার দখলকৃত ও সংযুক্ত ঘোষিত ক্রিমিয়া উপদ্বীপ...

image

বর্তমান সরকারের প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতিতে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাস...

  • company_logo