• লিড নিউজ
  • অর্থনীতি

পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে পাওনা টাকা ফেরত চেয়েছে ইসলামী ব্যাংক

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : দেশের পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে প্রায় ১০ হাজার কোটি টাকার পাওনা দ্রুত ফেরত দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের কাছেও পাওনা টাকা আদায়ে সহায়তা চাওয়া হয়েছে।

গত মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে এক বৈঠকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান এ বিষয়টি উত্থাপন করেন। 

বৈঠকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, বৈঠকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকে প্রায় ১০ হাজার কোটি টাকা আটকে থাকার বিষয়টি গভর্নর মোস্তাকুর রহমানের কাছে তুলে ধরে দ্রুত তা ফেরত পাওয়ার দাবি জানান। একই সঙ্গে জনতা ব্যাংকের কাছেও পাওনা রয়েছে, সেটি আদায়ে গভর্নরের সহায়তা চান।

এ সময় গভর্নর এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। গভর্নর জানান, বিষয়গুলো পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবে।

মন্তব্য (০)





image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

  • company_logo