• অর্থনীতি

১ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বিশ্বে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বুধবার (১ এপ্রিল) ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৭ হাজার ৯শ ৭৭ টাকা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। 

এদিন সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) যা ছিল দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। 

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা।

মন্তব্য (০)





image

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সুবিধা কী, কিনবেন যেভাবে

নিউজ ডেস্ক : সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের পরিচালিত একটি ...

image

জুলাইয়ে দেশে এলো ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স

নিউজ ডেস্কঃ সদ্যবিদায়ী জুলাইয়ে দেশে এসেছে ২৮৫ কোটি ৮৬ লাখ মা...

image

এলপি গ্যাসের দাম আরও বাড়ল

নিউজ ডেস্ক : ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোল...

image

বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ-ম...

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ...

image

বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ: চট্টগ্রামে লাখো কর্মসংস্থানে...

নিউজ ডেস্কঃ উত্তরে চট্টগ্রাম বন্দর, সামনে কর্ণফুলী টানেল ও শ...

  • company_logo