• সমগ্র বাংলা

ছাত্রী নিয়ে উধাও কম্পিউটার শিক্ষক এলাকায় তীব্র উত্তেজনা!

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা বাজার ইউনাইটেড হাই স্কুলে এক চাঞ্চল্যকর ও ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। স্কুলটির কম্পিউটার অপারেটর ও শিক্ষক শ্রীবাস তার এক মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনা জানাজানি হওয়ার পর গোটা এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই শ্রীবাস ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিলেন। অবশেষে সুযোগ বুঝে তিনি ওই ছাত্রীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। স্কুলের একজন দায়িত্বশীল শিক্ষকের এমন অনৈতিক কর্মকাণ্ডে অভিভাবক ও এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন।ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও লোকমুখে ছড়িয়ে পড়লে কোলা বাজারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাধারণ মানুষ এবং ওই ছাত্রীর স্বজনরা বিষয়টিকে সহজভাবে নিতে পারছেন না। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কাও প্রকাশ করছেন কেউ কেউ।

ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক শ্রীবাস পলাতক রয়েছেন এবং তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।বিক্ষুব্ধ অভিভাবকরা বলছেন, "স্কুলে যদি শিক্ষকের হাতেই মেয়েরা নিরাপদ না থাকে, তবে আমরা সন্তানদের কোথায় পাঠাব?" এলাকাবাসীর দাবি, দ্রুত ওই শিক্ষককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং অপহৃত বা নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করতে হবে।এখনও পর্যন্ত ভুক্তভোগী পরিবার বা স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।এই ঘটনা নিয়ে কালীগঞ্জসহ পুরো জেলায় এখন সমালোচনার ঝড় বইছে। শিক্ষক নামের কলঙ্ক শ্রীবাসের শাস্তির দাবিতে সোচ্চার সাধারণ মানুষ।

মন্তব্য (০)





image

ওমরাহ পালনে যাওয়ার পথে ফরিদপুরের মা ও দুই সন্তান নিহত, আ...

ফরিদপুর প্রতিনিধি : সৌদি আরবে ওমরাহ হজ পালন করতে যাওয়ার পথে...

image

চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ...

image

পাবনায় দুদকের মামলায় স্ত্রী ও বাবা সহ সহকারী খাদ্য পরিদর...

পাবনা প্রতিনিধি : দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে...

image

ঈশ্বরগঞ্জে দাখিল পরীক্ষার ফল নিয়ে শঙ্কায় শিক্ষার্থীর আত্ম...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানীকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর দিয়ে সাদা মাছের ঘোষণা ...

  • company_logo