• সমগ্র বাংলা

ফরিদপুরে স্ত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী জোসনা বেগম(২১) এর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী রাশেদ মোল্যাকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

একই মামলায় অপর একটি ধারায় রাশেদকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে তিনি এই দুই ধারার কারাদণ্ড একইসাথে ভোগ করতে পারবেন।

সোমবার দুপুরে নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনাল আদালত(জেলা ও দায়রা জজ) এর বিচারক শামিমা পারভিন এই রায় দেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিল। পরে সাজাপ্রাপ্ত আসামীকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত আসামী রাশেদ মোল্যা(৩১) জেলার সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ঘোরাদাহ গ্রামের লতিফ মোল্যার ছেলে।

হত্যাকাণ্ডের শিকার স্ত্রী জোসনা বেগম একই উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের সৈয়দ মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা।

আদালত ও মামলা সূত্রে জানা যায়,  ২০১৯ সালের মাঝামাঝি সময়ে পারিবারিক ভাবে জোসনা এবং রাশেদের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর রাশেদের দাবির মুখে নগদ ৫০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। এরপর জোসনা বেগমের স্বর্ণের চেইন ও কানের দুল বিক্রি করে দেয়। এসব টাকা দিয়ে রাশেদ মাদক সেবন করত।

২০২০ সালের ১৬ জুলাই আবারও স্ত্রী জোসনা বেগমের কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন তিনি। এই টাকা দিতে না পারায় স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়।  এর ফলে গুরুতর আহত হন জোসনা বেগম। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জোসনা বেগমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এখানে অবস্থার অবনতি ঘটলে পরদিন ১৭ জুলাই  তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওইদিনই (১৭ জুলাই) জোসনা বেগমের বড় ভাই জলিল শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় রাশেদের পাশাপাশি তার বড় ভাই হাসিব মোল্লাকেও (৩৪) আসামি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি)  গোলাম রব্বানী ভূইয়া বলেন, এই ঘটনায় দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে স্বামী রাশেদ কে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ও তার ভাই হাসিব মোল্লার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মন্তব্য (০)





image

ওমরাহ পালনে যাওয়ার পথে ফরিদপুরের মা ও দুই সন্তান নিহত, আ...

ফরিদপুর প্রতিনিধি : সৌদি আরবে ওমরাহ হজ পালন করতে যাওয়ার পথে...

image

চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ...

image

পাবনায় দুদকের মামলায় স্ত্রী ও বাবা সহ সহকারী খাদ্য পরিদর...

পাবনা প্রতিনিধি : দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে...

image

ঈশ্বরগঞ্জে দাখিল পরীক্ষার ফল নিয়ে শঙ্কায় শিক্ষার্থীর আত্ম...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানীকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর দিয়ে সাদা মাছের ঘোষণা ...

  • company_logo