ফাইল ছবি
নিউজ ডেস্কঃ সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল (শনিবার, ২৯ মার্চ) যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ত্যাগ করেন তিনি।
আজ (রোববার, ২৯ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য প্রকাশ করা হয়।
সফরকালে সেনাপ্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এছাড়াও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে বলেও জানায় বাংলাদেশ সেনাবাহিনী।
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি গ্রিন কার্ড বা ডিভি ল...
নিউজ ডেস্ক : খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি, খাদ্য গুদামের...
নিউজ ডেস্ক : তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়েছে বিমানবাহিনীর সাব...
নিউজ ডেস্ক : মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সং...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে ঢ...

মন্তব্য (০)