• লিড নিউজ
  • রাজনীতি

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে প্রধানমন্ত্রী

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার সন্ধ্যা ৭টায় তিনি কার্যালয়ে পৌঁছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। এ সময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

আতিকুর রহমান বলেন, ‘বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নিজের চেম্বারে অফিস করছেন। বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে কথা বলছেন।’

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি উপস্থিত রয়েছেন। 

এর আগে প্রধানমন্ত্রী সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন। তার সভাপতিত্বে বৈঠকে সংসদ অধিবেশন নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সেখান থেকে নয়াপল্টনে যান প্রধানমন্ত্রী।

এদিকে দলের চেয়ারম্যানের আসার অপেক্ষায় দুপুর আড়াইটা থেকে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন। বিকাল সাড়ে ৪টা থেকে নয়াপল্টনে মানুষের ঢল নামে।  নেতাকর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত’ শ্লোগানের মুখর করে রাখেন পুরো এলাকা।

এদিকে প্রধানমন্ত্রী দলীয় কার্যালয়ে আসবেন বলে সকাল থেকে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী কার্যালয়ের চারপাশে অবস্থান নেয়।

মন্তব্য (০)





image

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে ...

নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...

image

‎আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে: পাবনায় সারজিস আলম

পাবনা প্রতিনিধিঃ ‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...

image

যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...

image

প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিব...

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

image

কাউন্সিল এ বছরের শেষে বিএনপির কমিটিতে বড় পরিবর্তনের প্রস...

নিউজ ডেস্ক : দীর্ঘদিন জাতীয় কাউন্সিল না হওয়ায় সাংগঠনিক স্থবি...

  • company_logo