• লিড নিউজ
  • সমগ্র বাংলা

চারদিনের সরকারি সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে হেলিকপ্টারযোগে অবতরণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিজ এলাকায় এই সফরকে কেন্দ্র করে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

​স্টেডিয়ামে অবতরণের পর রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান পাবনার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ।

এরপর তাকে সুসজ্জিত মোটর শোভাযাত্রার মাধ্যমে পাবনা সার্কিট হাউজে নিয়ে যাওয়া হয়, যেখানে পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

​রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, আগামী কয়েকদিন রাষ্ট্রপতির ব্যস্ত সময় কাটবে। 

সফরের উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর মধ্যে, ​২৯ মার্চ (রবিবার) বেলা ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি। সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা।

​৩০ মার্চ (সোমবার) বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। সন্ধ্যায় জুবলী ট্যাংক এলাকায় নিজ বাসভবনে অবস্থান এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।

​৩১ মার্চ (মঙ্গলবার) সকালে পাবনা আমিনউদ্দীন স্টেডিয়াম থেকে হেলিকপ্টারযোগে বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন তিনি।

নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

মন্তব্য (০)





image

উন্নয়নের ছোঁয়া যেন ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষ সবাই পায় সে...

পাবনা প্রতিনিধি : পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

সাতকানিয়া থেকে চুরি হওয়া ইজিবাইক বাঁশখালি থেকে উদ্ধার, গ্...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের...

image

ফরিদপুরে সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সেপটিক ট্যাং...

image

নওগাঁয় প্রশাসনের হস্তক্ষেপে তেল পাচ্ছে শত শত মোটরসাইকেল আ...

নওগাঁ প্রতিনিধি: বৈরী আবহাওয়া। শনিবার আকাশ থেকে গুড়ি গুড়ি বৃ...

image

মা‌নিকগ‌ঞ্জে অটোরিকশার লোভে বন্ধুকে হত্যার ঘটনায় আটক ৩, এ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অটোরিকশা...

  • company_logo