• লিড নিউজ
  • জাতীয়

এপ্রিল পর্যন্ত জনগণের জ্বালানি চাহিদা নিশ্চিত করা হয়েছে: প্রতিমন্ত্রী অমিত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বতর্মান সরকার আগামী এপ্রিল মাস পর্যন্ত জনগণের জ্বালানি চাহিদা নিশ্চিত করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

শুক্রবার (২৭ মার্চ) যশোরে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে  ১৫৩ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী অমিত বলেন, ঈদের আগে গড়ে প্রতিদিন ২৪ হাজার থেকে ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমরা সরবরাহ করেছি। বতর্মান সরকার আগামী এপ্রিল পর্যন্ত জনগণের জ্বালানি চাহিদা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। আগামী ৯০ দিনের জ্বালানি মজুত নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। এভাবেই কম বেশি সংকটের মধ্যে এগিয়ে যেতে হবে আমাদের। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। 

স্বাগত বক্তব্য দেন- সমাজসেবা অধিদপ্তর যশোরের উপ-পরিচালক হারুন অর রশিদ।

অনুষ্ঠানের শেষ পর্বে ১৫৩ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির হাতে এককালীন আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথি।

মন্তব্য (০)





image

একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্য কোনো ইতিহ...

image

‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’

নিউজ ডেস্ক : জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তে...

image

জ্বালানির অভাবে নয়, অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশ...

নিউজ ডেস্কঃ অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশন বন্ধ রাখত...

image

ঢাকায় যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে অস্ত্রসহ দুই ‘শুটার’...

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াক...

image

সবজিতে স্বস্তি, ঊর্ধমুখী মাছ-মুরগির দর

নিউজ ডেস্কঃ হঠাৎ করেই অস্বস্তিতে মাছ-মুরগির বাজার। যেন দামবৃ...

  • company_logo