• সমগ্র বাংলা

দিনাজপুরের হাকিমপুরে সনাতনী ধর্মের হরিবাসর অনুষ্ঠানে স্বস্ত্রী মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ  সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন সবার প্রতি আহবান জানিয়ে বলেছেন, চলুন আমরা সবাই মিলে দেশের ভালোর জন্য কাজ করি। সমাজে দু'একজন মানুষ বিচ্ছিন্নভাবে বিভ্রান্তিকর কথা বললেও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ শান্তি চায়। এই শান্তি বজায় রাখতে সবার ঐক্যবদ্ধ হওয়া এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে মনে করেন মন্ত্রী

 

গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় দিনাজপুরের হাকিমপুর পৌরসভার চন্ডিপুর সার্বজনীন মন্দিরে হরিবাসর (ধর্মসভা) তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ওই আহবান জানিয়েছেন মন্ত্রী ডাঃ এ.জেড. এম জাহিদ হোসেন।

মন্দিরের প্রবেশের সময় মন্ত্রী এবং তার সহধর্মিণীকে তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষরা।  হরিবাসর ধর্মসভায় কীর্তন শুনার পাশাপাশি অনেকের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং পরামর্শ দেন তিনি।


মন্ত্রী আরো বলেন, আমি নির্বাচনের আগেও বলেছিলাম, আপনারা আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দিন, আপনারা আমাকে ভোটে নির্বাচিত করে পাশে থাকার আস্থা দিয়েছেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমরা জনগণের যে কোনো সমস্যায় পাশে দাঁড়িয়ে তা সমাধানের জন্য কাজ করবো।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুরেে উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, পুলিশের হাকিমপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার অ ন ম নিয়ামত উল্লাহ, থানার ইনচার্জ জাকির হোসেন, বিএনপির উপজেলা কমিটির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, মন্দির কমিটির সভাপতি অলক কুমার বসাক মিন্টুসহ অন্যান্যরা

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo