• সমগ্র বাংলা

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে রাণীনগরে উদযাপিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁর রাণীনগরে উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার প্রথমেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়।

এরপর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাগণ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহিদদের প্রতি সম্মান জানিয়ে প্রথমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ, রাজনৈতিক দল ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

পরে সকাল ৯টায় রাণীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ শেখ মো: রেজাউল ইসলাম রেজু। পরে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করা বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লে• ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, থানার ওসি মো. আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: ইছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক-লিটন প্রমুখ। এছাড়া বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ প্রমুখ।

জমকালো প্রীতি ফুটবল খেলার মধ্যদিয়ে শেষ হয় দিবসের গৃহিত কর্মসূচি। এদিন বিকেলে মাঠে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা বনাম উপজেলা প্রশাসন দলের প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় স্থানীয় সাংসদও অংশগ্রহণ করেন। এসময় পুরো মাঠ নবীন ও প্রবীন খেলোয়ারদের অংশগ্রহণে এক সম্প্রীতির খেলায় মুখর হয়ে ওঠে। খেলায় উপজেলা প্রশাসন বিজয়ী হয়। পরে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি তুলে দেন সাংসদ শেখ মো: রেজাউল ইসলাম রেজু।  

এসময় অতিথিরা সকলকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এবং আগামী প্রজন্মের কাছে পৌছে দিতে কাজ করার আহ্বান জানান। লাল-সবুজের ইতিহাস সকল দল ও মতের উর্দ্ধে। তাই বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে নয় বরং সঠিক ইতিহাসটি সবার কাছে তুলে ধরতে সরকারের পাশাপাশি বিভিন্ন মহলের সুধী ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানানো হয়।  

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo