ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) ভোর ৬টার দিকে তারা ফুল দিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
বিউগলের সুর বেজে ওঠার সঙ্গে সঙ্গে কিছুসময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পরই মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে বিদেশি কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা।
এদিকে জাতির সূর্য সন্তানদের প্রতি আরও শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি, তার সঙ্গে ছিলেন অন্যান্য বিচারপতিরাও। এরপরই তিন বাহিনীর প্রধান পরে- মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্য শ্রদ্ধা নিবেদন করেন।
বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
নিউজ ডেস্কঃ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া...
নিউজ ডেস্কঃ মক্কা প্যাক্টের ক্ষেত্রে বাংলাদেশ ফার্স্ট ন...
নিউজ ডেস্কঃ বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ দশম অবস্থানে র...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্র...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবা...

মন্তব্য (০)