ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : গণহত্যাকারী ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা অব্যাহত রেখেছে ইরান। এর অংশ হিসেবে নতুন করে আবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে মঙ্গলবার (২৪) মধ্যরাত থেকে প্রায় ৩০টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।
অঞ্চলটি রিয়াদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সৌদি আরবের তেল ও জ্বালানি মজুদের ৭০ শতাংশই এই পূর্বাঞ্চলে অবস্থিত এবং এখানেই দেশটির প্রধান জ্বালানি অবকাঠামো ঘনীভূত।
ইরান খুব চিন্তিত ও পরিকল্পিতভাবে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলা করছে, যেন সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে সহজেই যুদ্ধের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে তেহরান। এই কৌশল ইরানকে বেশ সুবিধাজনক অবস্থায় রেখেছে।
তারা কেবল পূর্বাঞ্চলীয় প্রদেশকেই লক্ষ্যবস্তু করছে না, বরং দেশটির পশ্চিমাঞ্চলে লোহিত সাগর উপকূলের বন্দর নগরী ইয়ানবুতেও হামলা চালাচ্ছে।
এটি কেবল এই অঞ্চলের এবং বিশ্ব অর্থনীতির ওপর বিশাল চাপ সৃষ্টি করছে না, বরং আঞ্চলিক রাজধানীগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের আরও অবনতি ঘটাচ্ছে।
সূত্র: আল জাজিরা।
নিউজ ডেস্ক : কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ...
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...

মন্তব্য (০)