• সমগ্র বাংলা

ভারতে পাচার হওয়া ৪ যুবতী দেশে ফিরেছে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের শিকার ৪ যুবতী বিভিন্ন মেয়াদে সাঁজাখেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে।

মঙ্গলবার সন্ধায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে হস্তান্তর করেন বলে জানান বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী।

ফেরত আসা যুবতীরা হচ্ছে- নারায়ণগঞ্জের তিনগাও গ্রামের পপি   (৩৭ ), গাইবান্ধার  তালুক জামিরা গ্রামের মোনালিসা নেহা (২৭ ), যশোর তপসি ডাঙা গ্রামের মরিয়ম খাতুন (৩৩) ও মুন্সিগঞ্জের খানবাড়ি পূর্ব মুন্সিয়া গ্রামের রাত্রি আক্তার (৩৪)।

বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী বলেন, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা বিভিন্ন সময় সীমান্তের চোরাপথে দালালদের মাধ্যমে ভারতে যায়। ভারতের মুম্বাই, ২৪ পরগঁনা, দিল্লি ও রাজস্থান শহরে কাজের সন্ধানে ঘুরাঘুরির সময় সে দেশের পুলিশ আটক করে তাদেরকে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায়।

পরবর্তীতে তাদেরকে সংশোধনাগারে প্রেরণ করলে বিভিন্ন হোমে তাদেরকে রাখা হয়। সেখানে তাদেরকে হস্তশিল্প ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়। 

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেন এই পুলিশ কর্মকর্তা।

ফেরত আসাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে পোর্ট থানা থেকে তিনটি মানবাধিকার সংগঠন গ্রহন করেছেন। 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo