• সমগ্র বাংলা

ইদে নওগাঁর পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়, সাড়া ফেলেছে পাখি পল্লীর ঝুলন্ত সেতু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: ইতিহাস আর ঐতিহ্যে ভরা নওগাঁ জেলা। ইদে নওগাঁর পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। ঐতিহাসিক পর্যটন কেন্দ্র থেকে শুরু করে প্রতিটি বিনোদন কেন্দ্র দর্শনার্থীদের পদচারনায় মুখর হয়ে ওঠে। প্রতিটি পর্যটন ও বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থা ছিলো চোখে পড়ার মতো।

দলে দলে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে শুরু করে নিভৃত পল্লী এলাকায় অবস্থিত রক্তদহবিল পর্যটন এলাকা ও পাখি পল্লীতে দর্শনার্থীরা পরিবারসহ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছেন। এই সব স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকের ভীড় ছিলো চোখে পড়ার মতো। অপরদিকে মৌসুমী দোকানগুলোতেও ক্রেতাদের ভীড় ছিলো লক্ষ্যনীয়।

সরেজমিনে গিয়ে দেখা যায় যে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বৌদ্ধ বিহার নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার। সেই বিহারে প্রতি ইদেই লাখ লাখ দর্শনার্থীদের আগমন ঘটে। পাশাপাশি জেলার অন্যান্য পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতেও ইদের পুরো সপ্তাহ জুড়ে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষরা। এছাড়া জেলার নতুন হটস্পট পর্যটন কেন্দ্র হিসেবে ব্যাপক সাড়া ফেলেছে নওগাঁর রাণীনগর উপজেলার প্রত্যন্ত এলাকা রক্তদহ বিল পর্যটন ও পাখি পল্লী এলাকা। এই পাখি পল্লীতে নির্মাণ করা ঝুলন্ত ব্রীজের আদলে তৈরি করা আকর্ষনীয় সেতুটি দেশের দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

উত্তরবঙ্গের মধ্যে এই প্রথম এমন ঝুলন্ত ব্রীজ একনজর দেখতে এবং ছবি তুলতে ইদের দিন থেকে পাখি পল্লীতে হাজার হাজার দর্শনার্থীদের উপচে পড়া ভীড় ছিলো চোখে পড়ার মতো। এছাড়া বিনামূল্যে প্রকৃতির সান্নিধ্যে এসে পরিবারসহ একটু সময় কাটানোর জন্য ইদের ছুটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের উপস্থিতি এই অঞ্চলে নতুন দিগন্তের উন্মোচন করেছে। চারপাশের মাঠে থাকা ধান গাছের সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করার লোভ সামলাতে পারেনি স্থানীয় ও আশেপাশের বিভিন্ন জেলার দর্শনার্থীরা।

অপরদিকে পাখি পল্লীতে আসা প্রতিটি দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পর্যটন এলাকায় পুলিশ, আনসার, গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়া পাখি পল্লীতে প্রবেশের মুখেই সৌখিন কৃষক নূরুল হক নয়নের সূর্যমুখি ফুলের বাগান পাখি পল্লীতে আসা দর্শনার্থীদের মাঝে এক অন্যরকম বিনোদন দিয়ে আসছে। প্রতিজন ৩০টাকা করে টিকেট কেটে সূর্যমুখি ফুলের বাগানে প্রবেশ করে সেলফি তুলছেন আর পরিবার-পরিজন নিয়ে সূর্যমুখি ফুলের সৌন্দর্য উপভোড় করছেন দর্শনার্থীরা। প্রতিদিন প্রায় ৫০-৬০হাজার দর্শনার্থী পাখি পল্লীতে আসছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বগুড়া শহরে থেকে পরিবার নিয়ে পাখি পল্লীতে আসা দর্শনার্থী রফিকুল ইসলাম জানান গণমাধ্যম আর সংবাদ মাধ্যমে পাখি পল্লীর ঝুলন্ত সেতুর কথা জেনেছেন। তাই ঝুলন্ত সেতু দেখার লোভ সামলাতে না পেরে ইদে পুরো পরিবার নিয়ে পাখি পল্লীতে এসেছেন। বাস্তবে ঝুলন্ত সেতু অনেক সুন্দর ও আকর্ষনীয়। এছাড়া পাখি পল্লীর প্রাকৃতিক পরিবেশ সত্যিই অনেক মনোরম ও প্রশান্তিদায়ক। ভিন্নধর্মী পাখি পল্লীর সুন্দর পরিবেশ খুবই ভালো লেগেছে।

জয়পুরহাট থেকে আসা দর্শনার্থী বিলকিস বেগম জানান পাখি পল্লীর ঝুলন্ত সেতুতে ছবি না তুললে সত্যিই অপূর্ণতা থেকে যেতো। যান্ত্রিক জীবনের যাঁতাকল থেকে বেরিয়ে প্রাকৃতিক পরিবেশের একটু প্রশান্তির ছোঁয়া পেতে পাখি পল্লীতে ঘুরতে আসার কোন বিকল্প নেই। আগামীতে আরো দর্শনীয় ও আকর্ষনীয় হবে এই পাখি পল্লী এমনটিই আশা প্রকাশ করেন এই দর্শনার্থী।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ আকর্ষনীয় পর্যটন কেন্দ্রের আদলে ঢেলে সাজানো হচ্ছে রক্ত দহবিল পর্যটন এলাকা ও পাখি পল্লীকে। ঝুলন্ত সেতুর আদলে একটি আকর্ষনীয় ব্রীজ নির্মাণের দাবী ছিলো পর্যটকদের। সেই প্রধান চাওয়া ইতোমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে। সন্ধ্যার পরও যেন পর্যটকরা পাখি পল্লীতে এসে স্বাচ্ছন্দবোধ করে সেই লক্ষ্যে স্থাপন করা হয়েছে সোলার স্টিট লাইট। এছাড়া রক্তদহ বিলের ইতিহাস সম্বলিত একটি মুক্তমঞ্চ নির্মাণ, গাড়ি পার্কিং ও আধুনিক পিকনিক স্পট নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এছাড়া রক্তদহ বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য একটি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। বর্ষা মৌসুমে রক্ত দহ বিলের বিশাল জলরাশির জলকেলি যেন সত্যিই মনোমুগ্ধকর। এমন সৌন্দর্য সহজেই উপভোগ করার জন্য স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা নিয়ে দ্রুতই প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই পাখি পল্লীকে একটি সময়োপযোগী আধুনিক মানের আকর্ষনীয় পর্যটন কেন্দ্র হিসেবে বিনির্মাণ করার আশ্বাস প্রদান করেন এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo